১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও জনসভার দাওয়াতি কর্মসূচি সফলভাবে সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ Time View

যাত্রাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও জনসভার দাওয়াতি কর্মসূচি সফলভাবে সম্পন্নগ

বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের উদ্যোগে একটি বিশাল নির্বাচনী মিছিল এবং আগামী ৫ তারিখ যাত্রাপুর কাচারি মাঠে অনুষ্ঠিতব্য জনসভার দাওয়াতি কর্মসূচির লক্ষ্যে একদিনব্যাপী মিছিল আয়োজন করা হয়েছে।

মিছিল ও জনসভার এই আয়োজন স্থানীয় মানুষদের মধ্যে ব্যাক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

মিছিলটি যাত্রাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে শুরু হয়ে রঘুনাথপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি.এন্ড. বি. রোডে ওঠে। এরপর সরাসরি মহাসড়ক ধরে, সি. এন্ড. বি. বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই পথে উৎকুল বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিলটি শুরু হয় মাগরিবের নামাজের পর এবং ধারাবাহিকভাবে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলতে থাকে।

দীর্ঘ সময় ধরে চলা এই মিছিলে অংশগ্রহণকারীরা উজ্জ্বল উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন। মিছিল জুড়ে প্রতিটি স্লোগান—“নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ”—সহ আরও বিভিন্ন রাজনৈতিক ও দাওয়াতি শ্লোগান পরিবেশকে মুখরিত করে।

মিছিলের মাধ্যমে স্থানীয় জনগণ জামায়াতে ইসলামীর কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবগত হয়েছেন এবং দলের দাওয়াতি কার্যক্রমের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তার মাওলানা ফেরদৌউস আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী মিছিল পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীরা মিছিলের প্রতিটি ধাপ সুসংগঠিতভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখেন।

মিছিল শেষের পর বক্তব্যে ডাক্তার মাওলানা ফেরদাউস আলী বলেন, “যারা মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আগামী ১২ তারিখ এ দেশের আপামর জনতা সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজদের বয়কট করা হবে। তাই সবাই ভালো হয়ে যান।”

মিছিল ও জনসভার এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দলের নির্বাচনী ও দাওয়াতি কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয় নেতৃত্ব ও অংশগ্রহণকারীদের প্রচেষ্টা ও উদ্যমের মাধ্যমে পুরো মিছিলটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যাত্রাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও জনসভার দাওয়াতি কর্মসূচি সফলভাবে সম্পন্ন

Update Time : ০২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬