০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রামুর এক ব্যক্তিকে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক করেছে ডিবি।
Reporter Name
- Update Time : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৮ Time View

- রামুর এক ব্যক্তিকে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক করেছে ডিবি।
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজার জেলার রামু উপজেলার এক ব্যক্তিকে জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :
























